ঢাকাMonday , 24 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন বোল্ট

Link Copied!

boltস্পোর্টস ডেস্ক : বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার দৌড়ে আবারো চ্যাম্পিয়ন হয়েছেন উসাইন  বোল্ট। মার্কিন দৌড়বিদ জাস্টিন গ্যাটলিটনকে হারিয়ে এই আসরে টানা তৃতীয়বারের মতো স্বর্ণ জিতেছেন জ্যামাইকান এই গতিদানব।
এ বছর বেইজিংয়ে অনুষ্ঠিত এই আসরে সেকেন্ডের শতভাগের একভাগ সময়ের ব্যবধানে গ্যাটলিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন উসাইন বোল্ট। মৌসুমের সেরা ৯.৭৯ সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলেন জ্যামাইকান তারকা।
মার্কিন তারকা গ্যাটলিন টানা ২৮ টি দৌড়ে অপরাজিত ছিলেন এবং এই আসরের ফাইনালে তাকেই ফেভারিট ধরা হচ্ছিল। সেমি-ফাইনালেও তিনি ৯.৭৭ সেকেন্ডে দৌড়ে শেষ করেছিলেন। কিন্ত চূড়ান্ত লড়াইয়ে তাকে হার মানতে হয়েছে বোল্টের কাছে। এই টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ পারফর্ম করে আসছেন বোল্ট। এটিসহ নবম বারের মতো ক্যারিয়ারে বিশ্ব স্বর্ণপদক জিতেছেন ২৯ বছর বয়সী এই তারকা ।