ঢাকাSunday , 23 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১১ অক্টোবর ১৬ রাজাকারের প্রতিবেদন দেয়ার নির্দেশ

Link Copied!

tribunalনিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের মহেশখালী উপজেলার ১৬ রাজাকারের বিরুদ্ধে আগামী ১১ অক্টোবর তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার এক আবেদনের শুনানি শেষে বিচারপতি মুজিবুর রহমান ও বিচারপতি শাহীনুর ইসলামের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।
এর আগে আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার জন্য ৪৫ দিনের সময় আবেদন করেন প্রসিকিউটর রানাদাস গুপ্ত। পরে ট্রাইব্যুনাল আবেদনটি বিবেচনায় নিয়ে তদন্ত প্রতিবেদন জমার জন্য সর্বশেষ তারিখ হিসেবে ১১ অক্টোবর দিন নির্ধারণ করা হয়।
এদিকে, ট্রাইব্যুনালে উপস্থিত আসামি রশীদ মিয়ার (৮৬) পক্ষে তার জামিন আবেদন করেন আইনজীবী শাহজাহান ও আইনজীবী মো. জিয়া।
বিচারকরা আসামির বয়স ও শারীরিক অবস্থা বিবেচনা করে ৫০ হাজার টাকা মুচলেকায় শর্ত সাপেক্ষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।
কক্সবাজারের মহেশখালী উপজেলার ১৬ রাজাকারের বিরুদ্ধে গত ২২ মে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-২। পরে এই মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
তবে কারাগারে থাকা অবস্থায় আসামিদের মধ্যে ১ জন মারা যান। বাকি ৬ জন কারাগারে রয়েছেন।