অর্থনৈতিক প্রতিবেদক : কর প্রদানে করদাতাদের হয়রানি হওয়ার অনেক অভিযোগ রয়েছে। আর যারা করযোগ্য আয় করেন কিন্তু আয়কর দেন না, তাদের অনেকেই জানেই না আয়কর কী, কেন আয়কর দেবেন তারা?
আয়কর রিটার্ন ফর্ম কীভাবে পূরণ করে কোথায় দাখিল করতে হয়- এ সম্পর্কিত স্বচ্ছ ধারণা না থাকায় অনেক করদাতাই কর প্রদানে বিরত থাকেন। ফলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
এই সব বিষয় চিন্তা করে করদাতা ও করের বাইরে থাকা ব্যক্তিদের কর প্রদানে উৎসাহিত করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাদের নিজস্ব ওয়েবসাইটে বিস্তারিত তথ্য-উপাত্ত দিয়েছে।
আয়কর রিটার্ন কী, রিটার্ন দাখিলের যোগ্যতা, সময়সীমা, রিটার্ন দাখিলের ব্যর্থতায় জরিমানা, রিটার্নের সঙ্গে কী কী কাগজপত্র জমা দিতে হয়, কোন কোন খাতে বিনিয়োগ করলে কর অব্যাহতি পাওয়া যায় ইত্যাদি বিষয় নিয়ে উদারহণসহ আলোচনা করা হয়েছে প্রতিষ্ঠানটির ওয়েব সাইটের ওই নির্দেশিকায়।
এ ছাড়া ইটিআইএন ফর্ম ও আয়কর রিটার্ন ফর্ম কীভাবে পূরণ করতে হয়, বেসরকারি চাকরিজীবী, শিক্ষক, গৃহসম্পত্তি থেকে আয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন খাতে আয় নিরূপণের তথ্য উদাহরণসহ বিস্তারিতভাবে আলোকপাত করা হয়েছে।
এ সব বিষয় জানতে পাঠকদের শুধু কষ্ট করে এনবিআরের ওয়েবসাইটে ক্লিক করতে হবে।
আয়কর বিষয়ে গাইডলাইন জানতে ক্লিক করুণ এখানে-
http://www.nbr.gov.bd/contents/publication/105.pdf

