বিনোদন ডেস্ক : করণ জোহর পরিচালিত স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় আলিয়া ভাটের। তখন থেকেই তার নামের সঙ্গে লেগেছে ‘গ্ল্যামার কন্যা’ তকমা। এরপর সম্প্রতি শানদার সিনেমায় বিকিনি পরিহিত দৃশ্যে অভিনয়ের মাধ্যমে নিজেকে আরো আকর্ষণীয় ও আবেদনময়ী করে উপস্থাপন করেছেন এ অভিনেত্রী। তবে নিজেকে নয় ক্যাটরিনা কাইফকেই বলিউডের সবচেয়ে আবেদনময়ী মনে করেন ভাট কন্যা।
ভারতের খ্যাতিমান ফিটনেস এক্সপার্ট ইয়াসমিন করাচিওয়ালা এবং জীনা ঢালা’র লেখা ‘স্কাল্প অ্যান্ড সেপ’ শিরোনামের একটি বই প্রকাশনা অনুষ্ঠানে আলিয়া ক্যাটরিনা কাইফের প্রশংসা করে বলেন, ‘ক্যাটরিনার ‘চিকনি চামেলি’, ‘শিলা কি জাওয়ানি’, ‘ধুম’ গানগুলো দেখলে দেখবেন প্রত্যেকটি গানে তিনি আলাদা। আমি মনে করি বলিউডে ক্যাটরিনায় সবচেয়ে ফিট এবং আকর্ষণীয়। আমি যদি জীবনে সুযোগ পাই তাহলে তার এই বিষয়গুলোই অর্জন করতে চাই।’
ভালো অভিনেত্রী হতে হলে আবেদনময়ী শরীর কতটা জরুরী একজন সাংবাদিকের করা এমন প্রশ্নের জবাবে আলিয়া বলেন, ‘এখন আমরা চরিত্রেই সঙ্গে নিজেদেরেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। আমার পরবর্তী সিনেমার চরিত্রগুরোর কথাই ধরুন। উড়তা পাঞ্জাব সিনেমার জন্য আমার ওজন কমাতে হয়েছে। আবার শানদার সিনেমায় জন্য আমাকে এমনভাবে প্রস্তুত হতে হয়েছে যেন আমি বিকিনি পরতে পারি এবং আমাকে দেখতে একজন নারী মনে হয়।’
অনুষ্ঠানে ক্যাটরিনা এবং সোফি চৌধুরীও উপস্থিত ছিলেন। আলিয়া এবং ক্যাটরিনা দুজনেই ইয়াসমিন করাচিওয়ালার কাছ থেকে শরীর ফিট রাখার পরামর্শ নিয়েছেন এবং এ দুই অভিনেত্রী তাদের শারীরীক গঠনের জন্য সম্পূর্ণ ক্রেডিট তাকে দিয়েছেন।
সম্প্রতি আলিয়া ভাটের কথিত প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রাও জানিয়েছেন বিকিনিতে তার কাছে ক্যাটরিনা কাইফ এবং দীপিকা পাড়ুকোনকেই বেশি আকর্ষণীয় মনে হয়।


