বিনোদন ডেস্ক : অস্কার কিংবা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডকে বলা হয় চলচ্চিত্রের নোবেল পুরস্কার। আর এবার বিদেশী ভাষার চলচ্চিত্র ক্যাটাগরিতে সেই দৌড় প্রতিযোগিতায় পুরস্কার জয়ের লক্ষ্যে এগিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশ বসনিয়া ও হার্জেগোভিনার চলচ্চিত্র ‘আওয়ার এব্রিডে লাইফ’।
দীর্ঘদিন ধরে অস্কারের স্বাদ পাচ্ছে না বসনিয়া ও হার্জেগোভিনা। সেই ১৫ বছর আগে ২০০২ সালে গুণী নির্মাতা ড্যানিস তানোভিচের ‘নো ম্যানস ল্যান্ড’-এর হাত ধরে এসেছিল আরাধ্য পুরস্কারটি। সেবার বিদেশী ভাষায় সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছিল ‘নো ম্যানস ল্যান্ড’। কিন্তু এরপর অস্কার খরায় ভুগছে বসনিয়া, কিন্তু আর অপেক্ষা নয়। সামনের বছরেই ফের অস্কার পুরস্কার ঘরে তুলতে বদ্ধ পরিকর তারা। আর তাই এবার ইনেস তানোভিচের ‘আওয়ার এবরিডে লাইফ’-এর দিকে তাকিয়ে আছে পুরো বসনিয়া হার্জেগোভিনাবাসী।
জানা গেছে, এরই মধ্যে বসনিয়া ও হার্জেগোভিনার ফিল্ম অ্যাসোসিয়েশন ইনেস তানোভিচের ছবি ‘আওয়ার এবরিডে লাইফ’-কে বিদেশী ভাষার ক্যাটাগিরিতে অস্কারে পাঠানোর জন্য নির্বাচিত করেছে। আর চলতি সপ্তাহেই সারাজেভো ফিল্ম ফেস্টিভালে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। আর এখানেও ইনেসের চলচ্চিত্রটি আরো দুটি চলচ্চিত্রের সাথে প্রতিযোগিতা করবে বলে জানা গেছে। চলচ্চিত্র দুটি নিনাদ দুরিকের ‘থাউজেন্ড’ এবং ক্রিস্তোবাল ক্রুসেনের ‘সাবিনা কে’।
আওয়ার এবরিডে লাইফ, চলচ্চিত্রটি একটি ফ্যামিলি ড্রামা। যা বাবা-মা ও সন্তানের সম্পর্ককে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন ডকুমেন্ত। আর অভিনয়ে আছেন জসনা ওরনিলা বেরি, এমির হাডজিহাফিজবেগোভিচ এবং উলিকস ফেহমুই।
উল্লেখ্য, বসনিয়া শেষ অস্কার পুরস্কারের সম্মান ঘরে তুলেছিল ২০০২ সালে ড্যানিস তানোভিচের ‘নো ম্যানস ল্যান্ড’-এর বদৌলতে। এরপর বসনিয়ার কোনো চলচ্চিত্র অস্কারের সংক্ষিপ্ত তালিকায়ও উঠেনি। এখন দেখার বিষয় ড্যানিস তানোভিচের উত্তরসূরি ইনেস কতোটা পারেন। আর তার জন্য অপেক্ষা করতে হবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত।
ট্রেলারে ইনেস তানোভিচের ‘আওয়ার এবরিডে লাইফ’…
https://youtu.be/RsdKnhHg0Wc

