ঢাকাSaturday , 22 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০১৫ পৃথিবীর সবচেয়ে উষ্ণ বছর

Link Copied!

hotতথ্যপ্রযুক্তি ডেস্ক : পৃথিবীর সবচেয়ে উষ্ণ বছর ২০১৫ সাল। অন্যদিকে সবচেয়ে উষ্ণ মাস জুলাই। যে সময় থেকে আবহাওয়ার তথ্য সংগ্রহ করে রাখা শুরু হয়, তখন থেকে আজ পর্যন্ত সংগৃহীত তথ্য যাচাই বাছাই এমন খবর জানালেন ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিসট্রেশন (এনওএএ)।
প্রতিষ্ঠানটি দাবি করে, ১৮৮০ সাল থেকে গৃহীত সব তথ্য অনুযায়ী এ বছরই হল সব থেকে উষ্ণ বছর। জুলাইয়ে মাটি থেকে সমুদ্র, গড় তাপমাত্রা ছিল ১৬.৬১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে কখনও এত উত্তাপ দেখা যায়নি।
এনওএএ এর বিজ্ঞানী জ্যাক ক্রাউচেরের ভাষ্য,‘এই পৃথিবী প্রতিনিয়ত উষ্ণ হচ্ছে। গরম ততই বাড়ছে। আমরা প্রতিটি তথ্যে এই তাপমাত্রাকে নথিভুক্ত করছি। ২০১৫ হল সব থেকে উষ্ণ বছর।’