তথ্যপ্রযুক্তি ডেস্ক : অ্যাপলের পর এবার বড় আকারের ট্যাবলেট পিসি তৈরি করছে স্যামসাং। এটির ডিসপ্লে হবে ১৮.৪ ইঞ্চির। ট্যাবটি অ্যানড্রয়েড ৫.১ অপারেটিং সিস্টেম দ্বারা চলবে।
স্যামমোবাইল জানিয়েছে, স্যামসাং তাদের বড় আকারের ট্যাবের জন্য ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে।
১৮.৪ ইঞ্চির ট্যাবটির পুরুত্ব হবে ১৭.৭x১০.৮৫x০.৪৬ ইঞ্চি। ডিসপ্লের রেজুলেশন ১৯২০x১০৮০ পিক্সেল। তবে ট্যাব হিসেবে এই রেজুলেশন কমই বলা চলে। কেননা, স্যামসাংয়ের ১২.২ ইঞ্চির গ্যালাক্সি ট্যাব প্রোর ডিসপ্লের রেজুলেশন ২৫৬০x১৬০০ পিক্সেল।
বড় আকারের এই ট্যাবলেট পিসিটিতে থাকছে ৬৪বিটের ১.৬ গিগাহার্টজের এক্সিনোস ৭৫৮০ প্রসেসর, ২ জিবি র্যাম এবং ৩২ জিবি বিল্টইন মেমোরি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ট্যাবটির ব্যাটারি ৫৭০০ মিলিঅ্যাম্পায়ারের।
স্যামসাংয়ের ১৮.৪ ইঞ্চির এই ট্যাবটির রিয়ার ক্যামেরায় আছে ৮ মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরায় আছে ২.১ মেগাপিক্সেল।
ট্যাবটিতে পেন টেকনোলজি থাকবে বলে ব্লগ পোস্টে জানা গেছে।

