বিনোদন ডেস্ক : ভিন্ন ধাচের ছবিতে অভিনয়ের জন্য খ্যাতি আছে বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের। অথচ নিজের স্বপ্নের অভিনেতা মূল ধাচের অ্যাকশন হিরো ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত। এতদিন স্বপ্নের পুরুষ হিসেবে মনে গেথে থাকলেও রজনীকান্তের সাথে এবার বাস্তবে অভিনয়ের সুযোগ ঘটতে যাচ্ছে রাধিকার!
জানা গেছে, তামিল সুপারস্টার রজনীকান্তের গুনমুগ্ধ ভক্ত অভিনেত্রী রাধিকা আপ্তে। নিজে ভিন্ন ধাচের ছবিতে অভিনয় করলেও রজনীকান্তকেই তার স্বপ্নের নায়ক বলে মনে হত। রজনীকান্তের সব ছবিই রাধিকার সংগ্রহেও আছে। বিশেষ করে রজনীর অটোগ্রাফসহ ‘ভাষা’ ও ‘শিবা্জি’ নামের দুটি ছবির সিডি আজও নিজের কাছে স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন।আর এমন স্বপ্নের নায়কের সঙ্গে অভিনয়ের প্রস্তাব পেলেন রাধিকা! ‘কাবলি’ নামের একটি ছবিতে রজনীকান্তের বিপরীতে অভিনয় করার কথা রয়েছে রাধিকা আপ্তের।
উল্লেখ্য, সম্প্রতি বেশকিছু ছবিতে অভিনয় করে সবার নজরে আসেন অভিনেত্রী রাধিকা আপ্তে। হান্টাররর, বাদলাপুর, অহল্যা এবং সম্প্রতি নওয়াজউদ্দিন সিদ্দিকীর সাথে মুক্তি পেয়েছে রাধিকা অভিনীত ছবি ‘মাঝি-দ্য মাউন্টেন ম্যান’।

