ঢাকাSaturday , 22 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাইফের জন্য কারিনার ঘরে ক্যাটরিনা!

Link Copied!

catrina-karinaবিনোদন ডেস্ক : সম্প্রতি বলেউডের সবেচেয়ে আলোচিত ছবির নাম ক্যাটরিনা কাইফ ও সাইফ আলী খান অভিনীত কবির খানের ছবি ‘ফ্যানটম’। আর এই ছবি করার সুবাধেই ক্যাটরিনার সাথে আরো ভালো সম্পর্ক তৈরি হয় সাইফের, ফলে একদিন নিমন্ত্রণও করে ফেলেন ক্যাটকে। ব্যস্ততার জন্য এতদিন সময় না হলেও সম্প্রতি সাইফের আমন্ত্রণে কারিনার বাড়ি হাজির ক্যাটরিনা!
জানা গেছে, আমন্ত্রণটা ‘ফ্যানটম’-এর ট্রেলার রিলিজ় অনুষ্ঠানেই দিয়েছিলেন ক্যাটকে, কিন্তু ব্যস্ততার জন্য এতদিন দাওয়াত রক্ষা না করতে পারলেও এবার সাইফ-কারিনার বাড়ি এসে হাজির হলেন ক্যাটরিনা।
কাপুর ফ্যামিলির সঙ্গে আগে বহুবার সময় কাটিয়েছেন ক্যাটরিনা। কিন্তু, হবু ননদিনীর শ্বশুরবাড়ি একবারো আসা হয়নি তার। সাইফের কথায় রনবীরের বোনের বাড়ি ঘুরে আসার সুযোগ পেয়ে রীতিমত নাকি উচ্ছ্বসিতও ক্যাট!
উল্লেখ্য, পতৌদি পরিবারের নবাব সাইফ আলী খানের আসন্ন ছবির ট্রেলার প্রকাশের পর পরই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ‘ফ্যানটম’। ছবিটি পাকিস্তানে নিষিদ্ধ করতে সেদেশের হাইকোর্ট পর্যন্ত গড়ানোর পর ২০ আগস্ট পাকিস্তান আদালত সে দেশে ‘পাকিস্তান বিরোধী’ আখ্যা দিয়ে ছবিটি নিষিদ্ধ করে দেয়া হয়েছে। কবির খানের আসন্ন ছবি ‘ফ্যানটম’ এস হোসেন যায়দির উপন্যাস ‘মুম্বাই অ্যাভেঞ্জার্স’ অবলম্বনে নির্মিত। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলী খান এবং ক্যাটরিনা কাইফ। ছবিটি আসছে ২৮ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে।