ঢাকাSaturday , 22 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফ্যাব্রিগাস-হ্যাজার্ডদের ওপর নাখোশ মরিনহো

Link Copied!

Morinhoস্পোর্টস ডেস্ক : দলের বাজে পারফরম্যান্সের সময় সাধারণত কোচরা সেরা খেলোয়াড়দের সমালোচনা থেকে আগলে রাখেন। কিন্তু ভিন্ন পথে হাঁটলেন কোচ হোসে মরিনহো। মৌসুমের প্রথম দুই ম্যাচে বাজে ফলাফলের কারণে দলের খেলোয়াড়দের পারফরম্যান্সে অসন্তুষ্টি প্রকাশ করেছেন এই চেলসি কোচ। শুধু তাতেই থেমে থাকেননি রিয়াল মাদ্রিদের সাবেক এই ম্যানেজার। নিষ্প্রভ খেলোয়াড়দের নাম উল্লেখ করে রীতিমতো তাদের অপমান করেছেন মরিনহো। এজন্যই হয়তো তিনি ‘স্পেশাল ওয়ান’!
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের দুই ম্যাচে পেরিয়ে গেলেও এখনো জয়ের দেখা পায়নি বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। মৌসুমের প্রথম ম্যাচে সোয়ানসি সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে ব্লুজরা। ১৯৯৮ সালের পর প্রিমিয়ার লিগে এটাই চেলসির সবচেয়ে বাজে শুরু। এজন্য চেলসি কোচ মরিনহো দলের খেলোয়াড়দের পারফরম্যান্স ও প্রচেষ্টায় সন্তুষ্ট নন বলে জানান, তাও নাম উল্লেখ করে।
শনিবার এক সংবাদ সম্মেলনে হোসে মরিনহো বলেন, ‘আমি কারো পারফরম্যান্সেই সন্তুষ্ট নই। আমি ব্রেইনিস্লেভ ইভানোভিক, গ্যারি কাহিল, জন টেরি, সিজার এপিলিকুয়েটা, এডেন হ্যাজার্ড , সেস ফ্যাব্রিগাস ও ন্যামাঞ্জা ম্যাটিক কারো পারফরম্যান্সে সন্তুষ্ট নই। আমি নিজের পারফরম্যান্সেও সন্তুষ্ট নই। কেননা, আমি এর চেয়ে ভালো ফলাফল আশা করেছি।’
মৌসুমের তৃতীয় ম্যাচে আগামী রোববার ওয়েস্ট ব্রমের মুখোমুখি হবে হোসে মরিনহোর চেলসি। মরিনহোর জানান, শিরোপা ধরে রাখার জন্য এবং চেলসিকে ছন্দে ফেরাতে আগামী ম্যাচ থেকেই তার দল সম্ভাব্য সব চেষ্টাই করবে।
তিনি বলেন, ‘আমি আগের চেয়েও বেশি ফিট হওয়ার জন্য প্রতিদিন জিমে যায়। এই সপ্তাহে আমি দু’দিন জিমে গেছি কিন্তু কোনো শৃঙ্খলা ছিল না তাতে। টাচলাইনে হয়তো আমাকে আরো বেশি সক্রিয় হতে হবে। সুতরাং আমাকে আরো বেশি ফিট হতে হবে। এই সপ্তাহে আমাদের অনুশীলনে আরো বেশি সক্রিয় হতে, বেশি বেশি (খেলার) ভিডিও দেখতে হবে এবং অনেক পরিশ্রম করতে হবে।’
কোনো রাগঢাক না করেই সব খেলোয়াড়ের পারফরম্যান্সে অসন্তুষ্টি প্রকাশ করেন মরিনহো, ‘দুই ম্যাচ থেকে আমি একটা পয়েন্টই বলতে পারি। আমি পুরো সুখী নই, কারো পারফরম্যান্সেই সন্তুষ্ট নই। আমি হয় সবার পারফরম্যান্সে সন্তুষ্ট হই অথবা কারো পারফরম্যান্সেই সন্তুষ্ট হই না।’