স্পোর্টস ডেস্ক : ভারতের করা ৩৯৩ রানের জবাবে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩০৬ রান তুলতে সক্ষম হয়েছে শ্রীলঙ্কা। ৮৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ভারত। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৪ রান তুলতেই ভারতের প্রথম উইকেটের পতন ঘটেছে।
এর আগে ৩ উইকেট হারিয়ে ১৪০ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল শ্রীলঙ্কা। ক্রিজে ছিলেন লাহিরু থ্রিমান্নে ও অ্যাঞ্জেলো ম্যাথুস। তৃতীয় দিনে এ জুটি বিচ্ছিন্ন হয় ২৪১ রানে। ইশান্ত শর্মার বলে ব্যক্তিগত ৬২ রানে আউট হন থ্রিমান্নে। এই জুটি ভাঙার পরই শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে ধ্বস নামে। কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথুস সেঞ্চুরি তুলে নেন। দলীয় ২৫৯ রানে দিনেশ চান্দিমাল (১১), ২৮৪ রানে ম্যাথুস (১০২), ২৮৯ রানে প্রসাদ (৫), ৩০০ রানে মুবারক (২২), ৩০৬ রানে হেরাথ (১) ও একই রানে কুশাল (৬) আউট হলে শ্রীলঙ্কার প্রথম ইনিংসের জবনিকাপাত ঘটে।
বল হাতে ভারতের অমিত মিশ্র ৪টি উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা ও রবি চন্দ্রন অশ্বিন। ১টি করে উইকেট শিকার করেছেন উমেশ যাদব ও স্টুয়ার্ট বিনি।

