ঢাকাSaturday , 22 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুরু হচ্ছে ‘অঙ্গার’ সিনেমার যাত্রা

Link Copied!

om-joliবিনোদন ডেস্ক : বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এস কে মুভিজের যৌথ প্রযোজনার অঙ্গার সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে। ৩ সেপ্টেম্বর বিএফডিসিতে শুটিং শুরু হবে বলে নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা আলীমুল্লাহ খোকন।
এ প্রসঙ্গে খোকন বলেন, ‘৩ সেপ্টম্বর থেকে ঢাকার বিএফডিসিতে শুটিং শুরু হবে। এ ছাড়া সিলেটেও এর শুটিং অনুষ্ঠিত হবে।’
বাংলাদেশের ওয়াজেদ আলী সুমন ও ভারতের সুশান্ত দত্ত যৌথভাবে নির্মাণ করবেন সিনেমাটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের নবাগত জলি ও ভারেতের ওম। এছাড়া ভারতের জনপ্রিয় খল অভিনেতা আশিষ বিদ্যার্থী এ সিনেমায় অভিনয় করবেন। এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো ক্যমেরার সামনে দাঁড়াবেন জলি।
এছাড়া জাকির হোসেন রাজুর পরিচালনায় নতুন একটি সিনেমায় নবাগত এ নায়িকার অভিনয় করবেন। এ সিনেমাটিও প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া। সিনেমাটির স্ক্রিপ্ট লিখছেন আবদুল্লাহ জহির বাবু। জলির বিপরীতে নায়ক হিসেবে কে থাকবেন তা এখনো ঠিক হয়নি বলে জানা গেছে।