ঢাকাSaturday , 22 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেষ পর্যন্ত ফলোঅন লজ্জায় ইংল্যান্ড

Link Copied!

englandস্পোর্টস ডেস্ক : অ্যাশেজ সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ৪৮১ রান। জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে ৯২ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পরে। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১০৭ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে স্বাগতিকরা। ফলোঅন লজ্জার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ২০২ রান প্রয়োজন ছিল। কিন্তু তৃতীয় দিনে সেটা করতে পারেনি ইংলিশরা। তারা অলআউট হয়েছে ১৪৯ রানে। তৃতীয় দিনের প্রথম সেশনে মাত্র ৮ ওভার ৪ বল খেলতে পারে মঈন আলী (৩০), মার্ক উড (২৪) ও স্টিফেন ফিন (০)। রান তুলতে পারে ৪২টি। ৩৩২ রানে পিছিয়ে থেকে ফলোঅন শুরু করেছে ইংলিশরা।
এর আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩০ রান তোলেন অ্যাডাম লিথ ও অ্যালিস্টার কুক। এরপর নাথান লায়নের বলে বোল্ড হয়ে যান কুক (২২)। ৪৬ রানে লিথকে (১৯) ফেরান পিটার সিডল। এরপর ৬০ রানে তৃতীয়, ৬৪ রানে চতুর্থ, ৮৩ রানে পঞ্চম, ৮৪ রানে ষষ্ঠ, ৯২ রানে সপ্তম ও একই রানে অষ্টম উইকেট হারায় ইংলিশরা।
বল হাতে অস্ট্রেলিয়া মিচেল মার্শ ও মিচেল জনসন ৩টি করে উইকেট নেন। লায়ন ও সিডল ২টি করে উইকেট নেন।