ঢাকাSaturday , 22 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫ম দফায় ফেরত আসছে ১২৫ বাংলাদেশি

Link Copied!

manকক্সবাজার প্রতিনিধি: মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া আরও ১২৫ বাংলাদেশিকে আগামী ২৫ আগস্ট ফেরত আনা হতে পারে বলে জানিয়েছেন বিজিবি।
শনিবার বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল এম আনিসুর রহমান এ তথ্য জানান।
আনিসুর রহমান জানান, মিয়ানমারের ইমিগ্রেশন বিভাগের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে ১২৫ জনকে ফেরত আনার প্রক্রিয়া চলছে।  বরাবরের মতো বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তবর্তী মিয়ানমারের ঢেঁকিবনিয়ায় একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। মিয়ানমারের সম্মতি পাওয়া গেলে ২৫ আগস্ট ১২৫ বাংলাদেশিকে ফেরত আনা হবে।
এর আগে ৮ ও ১৯ জুন, ২২ জুলাই ও ১০ আগস্ট ৪ দফায় শনাক্ত হওয়া ৫০১ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। গত ২১ মে ২০৮ জন ও ২৯ মে ৭২৭ জন অভিবাসন প্রত্যাশীকে মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার করেছিল দেশটির নৌবাহিনী। এরপর এদের বাংলাদেশি হিসেবে দাবি করায় একটি তালিকা নিয়ে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রণালয় কাজ শুরু করে। ওই তালিকায় শনাক্ত হওয়া বাংলাদেশিদের পর্যাক্রমে ফেরত আনা হচ্ছে।