কুমিল্লা প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘২১ আগস্টের গ্রেনেড হামলা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছে।’
শনিবার দুপুরে জেলার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কংশ নগরে চালক ও যাত্রীদের সচেতনতা সৃষ্টির জন্য সড়ক নিরাপত্তা নির্দেশিকা সংক্রান্ত লিফলেট বিতরণকালে এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘এটা দিবালোকের মতো সত্য রাষ্ট্রীয় হত্যাকাণ্ড ছাড়া এটা কিছুই নয়। তা না হলে ওই সময় সঙ্গে সঙ্গেই সব আলামত নষ্ট করা হল কেন? এফবিআইকে তদন্ত করতে কেন দেয়া হলনা? কেন জজ মিয়া নাটক করে ঘটনা অন্য খাতে নেয়ার চেষ্টা হচ্ছিল?’
তিনি ২১ আগস্টের বোমা হামলার বিচার সম্পর্কে বলেন, ‘২১ আগস্ট হত্যাকাণ্ডের বিচার নিজ গতিতে চলবে। ট্রাইব্যুনালের মাধ্যমে এ বিচার করা হবে।’

