ঢাকাFriday , 21 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারত অলআউট ৩৯৩ রানে

Link Copied!

indiaস্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রানের আশা জাগিয়েও তা করতে পারেনি ভারত। ৩৯৩ রানে অলআউট হয়েছে ভারতীয়রা।
৬ উইকেটে ৩১৯ রান নিয়ে কলম্বোর পি সারা ওভালে শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। কিন্তু এদিন ৭৪ রান তুলতেই বাকি ৪ উইকেট হারায় সফরকারীরা।
১৯ রান নিয়ে দিন শুরু করা উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ৫৬ রান করে আউট হন। এ ছাড়া অমিত মিশ্র করেন ২৪ রান। অষ্টম উইকেটে ৪৬ রানের জুটি গড়েন সাহা-মিশ্র।
ভারতের হয়ে সর্বোচ্চ ১০৮ রান করেন প্রথম দিন আউট হওয়া লোকেশ রাহুল। এ ছাড়া অধিনায়ক বিরাট কোহলি ৭৮ ও রোহিত শর্মা ৭৯ রান করেন।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার পক্ষে রঙ্গনা হেরাথ সর্বোচ্চ ৪ উইকেট নেন ৮১ রান খরচায়। এ ছাড়া দুটি করে উইকেট জমা পড়ে ধাম্মিকা প্রসাদ, অ্যাঞ্জেলো ম্যাথুস ও দুশমান্থা চামেরার ঝুলিতে।