ঢাকাFriday , 21 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উচ্চতা আর মুমিনুলকে নিয়ে মুশফিকের খুনসুটি

Link Copied!

Musfiqস্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট দলে মুশফিকুর রহিমের অভিষেক ২০০৫ সালে।আর মুমিনুল হকের ২০১২-তে। মুমিনুল হকের অভিষেক হওয়ার আগে মুশফিকুর রহিম ছিলেন জাতীয় দলের সবচেয়ে খাটো ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে খাটো ক্রিকেটার বললেও ভুল হবে না। কিন্তু মুমিনুলের অভিষেকের পর মুশফিকের আনন্দ দেখে কে!
উচ্চতায় মাত্র আধা ইঞ্চি বড় বলে মুশফিকের বুক থেকে খাটো ক্রিকেটারের বোঝা নেমে যায়। স্থানীয় এক গণমাধ্যমকে মুশফিকুর রহিম খুনসুটি করে বলেন, ‘মুমিনুল যেদিন জাতীয় দলে সুযোগ পেল, আমিই সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম। আন্তর্জাতিক ক্রিকেটে এখন উচ্চতায় আমার চেয়েও আধা ইঞ্চি খাটো একজন খেলোয়াড় আছে।’
জাতীয় দলের হয়ে ১৭ টেস্ট ও ২৬ ওয়ানডে খেলা মুমিনুল হকের উচ্চতা ৫ ফিট ৩ ইঞ্চি। অন্যদিকে মুশফিকের উচ্চতা ৫ ফিট ৩.৫ ইঞ্চি।
মুশফিকুর রহিমের অভিষেকের সময়ে জিম্বাবুয়ে দলে খেলছিলেন টাটেন্ডা টাইবু। কিন্তু টাটেন্ডা টাইবুও মুশফিকের থেকে উচ্চতায় বড়। ড্রেসিং রুমে উচ্চতা মেপে দেখেছিলেন তারা। এ নিয়ে মুশফিকুর রহিম বলেন, ‘একবার টাটেন্ডা টাইবুকে ড্রেসিংরুমে ডেকে এনে ওর সঙ্গে নিজের উচ্চতা মাপলাম। দেখি আমি ওর চেয়েও ছোট! মনটা খারাপ হয়ে গিয়েছিল।’
উচ্চতার কারণে লম্বা ব্যাটসম্যানদের থেকে বাউন্স বলে বাড়তি সুবিধার কথা জানিয়েছেন মুশফিক। তবে কিপিংয়ে কিছুটা আক্ষেপ আছে টেস্ট দলপতির। অনেকটা আপেক্ষ নিয়ে মুশফিক বলেন, ‘কিপিংয়ে দুই ইঞ্চি লম্বা হলে হয়তো আমি আরো কিছু ক্যাচ নিতে পারতাম। ব্যাটিংয়ের তুলনায় কিপিংয়েই কম উচ্চতা বেশি সমস্যার সৃষ্টি করে।’
নিজের উচ্চতা নিয়ে মজার এক ধারণা দিয়েছেন মুশফিকুর রহিম। প্রতিপক্ষ ক্রিকেটাররা খেলা চলাকালে মুশফিকের উচ্চতা নিয়ে যতই কথা বলে, ততই তার পারফরম্যান্স ভালো হয়।