তথ্যপ্রযুক্তি ডেস্ক : সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গিকার বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলতে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য যাত্রা শুরু করেছে লার্নিং আই। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ডায়নামিক ওয়েবসাইট তৈরি ও এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম (ই এম এস) চালু করার কাজ করবে প্রতিষ্ঠানটি।
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এই তিন অনুষঙ্গের নিকট তথ্য উপাত্ত সহজে ও দ্রুততার সঙ্গে পৌঁছে দিয়ে সেতু বন্ধ তৈরি করবে লার্নি সিস্টেম। ক্লাউড সার্ভার ভিত্তিক সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে একদিকে যেমন কাগজের ব্যবহার কমে আসবে তেমনি কমে আসবে তথ্য হারানোর ঝুঁকি।
বছরের পর বছর সংরক্ষণ করে রাখা যাবে প্রতিষ্ঠানের সকল কাজের রেকর্ড। শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এর মাধ্যমে প্রতিটি শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও সংশ্লিষ্ট অভিভাবকদের তথ্য সংরক্ষণ থেকে শুরু করে, অনলাইন পেমেন্ট, রিসিভ, অনলাইনে পরীক্ষা নেয়া, নোটিশ প্রদানসহ লাইব্রেরি, হোস্টেল, স্কুলবাস ব্যবস্থাপনা সবই করতে পারবে।
লার্নিং আইয়ের ই এম এস ব্যবহারে অভিভাবকদের দুঃশ্চিন্তাও কমে আসবে। ঘরে বসে বা অফিস থেকেই তারা তাদের ছেলে মেয়ের স্কুলে উপস্থিতি, হোম ওয়ার্ক, পরীক্ষার ফলাফল, ছুটির নোটিশসহ প্রাতিষ্ঠানিক সবকিছুই জানতে পারবে এস এম এসের মাধ্যমে। আর এ জন্য তাদের কম্পিউটার ও ইন্টারনেটে পারদর্শী হবার দরকার নেই।
শিক্ষার্থীরাও এই পদ্ধতিতে উপকৃত হবে। তারা তাদের প্রতিদিনের ক্লাস নোট, অ্যাসাইনমেন্টসহ সবকিছুই ক্লাস শেষে প্রয়োজনে বাসায় বসেই দেখে নিতে পারবে।
এছাড়াও অধিকতর জ্ঞান লাভের জন্য ই-লাইব্রেরি, ভার্চুয়্যাল ল্যাব এবং লার্নিং আইয়ের ব্লগতো থাকছেই। সেখান থেকে তারা তাদের প্রয়োজনীয় বই পড়া ও ডাউনলোড করে নিতে পারবে শুধু একটি মাত্র ক্লিকের মাধ্যমে।
প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান বলেন ‘আমাদের দেশে হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান আমদানী নির্ভর এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করছে। যা খুবই ব্যয় বহুল এবং অধিকাংশের পক্ষেই এর ব্যয়ভার বহন করা সম্ভব না । আমাদের লক্ষ্য হচ্ছে গ্রাম পর্যায় থেকে শুরু করে দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান যেন এই ধরণের সফটওয়্যার ব্যবহারের সুযোগ পায় তা নিশ্চিত করা।’

