বিনোদন ডেস্ক : অবশেষে পোস্টারে প্রথমবার দেখা মিললো আলোচিত ছবি ‘দ্য জঙ্গল বুক’। ছবিটি ডিজনি ওয়ার্ল্ড –এর ক্ল্যাসিক ছবি থেকে অনুপ্রানিত হয়ে নির্মাণ হচ্ছে।
জানা গেছে, সম্প্রতি প্রকাশ পেয়েছে আলোচিত ছবি ‘দ্য জঙ্গল বুক’-এর প্রথম পোস্টার। ছবিটি অ্যাডভাঞ্চারাস কাহিনীকে ঘিরে তৈরি। পোস্টারেই সেই বিষয়টির দেখা পাওয়া গেছে। ডিজনি ক্ল্যাসিক অ্যানিমেশন ছবি থেকে অুনপ্রানিত হয়ে জন ফেব্রু নির্মাণ করছেন ছবিটি। ১৯৬৭ সালে ওয়ার্ল্ড ডিজনির ব্যানারে প্রথমবার ছবিটি নির্মাণ করেছিলেন ওফগ্যাং রেইদারম্যান। ছবিটিতে প্রধান চরিত্রে আছে ভারতের শিশু অভিনেতা নীল শেঠি।
উল্লেখ্য, আলোচিত ‘দ্য জঙ্গল বুক’ ছবিটি আসছে বছরের এপ্রিলে মুক্তি পাওয়ার কথা রয়েছে। নীল শেঠির অভিনয় ছাড়া অ্যানিমিশন এই ছবিটিতে ভয়েস দিয়েছেন ইদ্রিস এলবা, বিল মোরে, বেন কিংসলে, ক্রিস্টোফার ওয়াকার্ন, লপিতা নঙ এবং স্কারলেট জনসন।

