বিনোদন ডেস্ক : ১১ বছর একসাথে থাকার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন আমেরিকান মডেল ও জনপ্রিয় অভিনেত্রী মেগান ফক্স এবং র্যাপার ও অভিনেতা অস্টিন গ্রিন। তবে তাদের বিচ্ছেদ হচ্ছে অভিনব এক চুক্তির ভিত্তিতে!
জানা গেছে, ২০০৪ থেকে ডেটিং করতেন মেগান ফক্স ও অস্টিন গ্রিন। ২০১০-এ বিয়ে করেন তারা। প্রায় ১১ বছরের সংসার তাদের, অতঃপর হঠাৎ করে নিলেন আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান। যদিও গত ৬ মাস ধরেই সংসার ছাড়বেন কি না, এ নিয়ে দুজনের মধ্যেই দ্বন্দ ছিল। অবশেষে সংসারে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েই নিলেন তারা। তবে তা অভিনব পদ্ধতিতে!
বিচ্ছেদ হয়ে গেলেও মুখ দেখাদেখি একেবারে বন্ধ করবেন না মেগান-অস্টিন। কারণ এরই মধ্যে তাদের ঘরে জন্ম নিয়েছে দুই সন্তান। আর সন্তানদের কথা ভেবেই সংসার ভাঙলেও সম্পর্ক চালিয়ে যাবেন তারা। ঠিক থাকবে তাদের আগের বন্ধুত্বই!

