ঢাকাFriday , 21 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুট
স্রোতের কারণে খননকাজ ব্যাহত হচ্ছে

Link Copied!

Shajahanমাদারীপুর প্রতিনিধি : কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটের চ্যানেলমুখে নাব্যতা সংকটের কারণে প্রায় বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল। এদিকে ফেরি চলাচল সচল রাখতে নৌ-চ্যানেলগুলো খনন অব্যাহত থাকলেও প্রচণ্ড স্রোতের কারণে খননকাজ চালিয়ে যাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
শুক্রবার সকালে শিবচরের কাওড়াকান্দি ঘাটে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, ‘পদ্মায় স্রোতের তীব্রতা থাকায় খননযন্ত্রগুলো এক জায়গায় রাখা যাচ্ছে না। এমনকি আইটি জাহাজ দিয়েও আমরা চেষ্টা করে দেখেছি। তাও সম্ভব হচ্ছে না। ফলে খননকাজ তীব্রভাবে ব্যাহত হচ্ছে। তাছাড়া স্রোতের কারণে খুব দ্রুত খননস্থানে পুনরায় পলি এসে জমা হয়ে যাচ্ছে। তবে এরমধ্যেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
মন্ত্রী আরও বলেন, ‘ফেরি চলাচলের জন্য যে পরিমাণ পানির প্রয়োজন, তা চ্যানেল মুখে নেই। তবে জোয়ারের সময় আমরা ছোট ফেরিগুলো চলাচলের জন্য নির্দেশ দিয়েছি। এছাড়া নৌরুটের অন্যকোনো চ্যানেল দিয়ে ফেরি চলাচল করানো যায় কিনা সে বিষয়ে সার্ভে করে দেখা হবে।’
এদিকে, আসন্ন ঈদে যেন ঘরমুখো মানুষরা দুর্ভোগে না পরে সেই বিষয়টি মাথায় রেখে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট থেকে অপেক্ষাকৃত ছোট ফেরি এ নৌরুটে নিয়ে আসার কথা বলেন তিনি। এছাড়াও কাওড়াকান্দি-শিমুলিয়ায় ফেরি চলাচলের জন্য বিকল্প রুট তৈরি করার জন্য সার্ভে করার কথা উল্লেখ করেন। এতে করে পদ্মা পার হতে সময় বেশি লাগলেও ফেরি চলাচল সচল রাখার জন্য প্রয়োজনে এ ব্যবস্থা করা হবে বলে উল্লেখ করেন নৌপরিবহন মন্ত্রী।
উল্লেখ, কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা সংকট থাকায় ফেরি চলাচল বাধার মুখে পরেছে। রো রো ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। তাছাড়া স্রোতের তীব্রতায় আবার ডাম্প ও কে-টাইপ চলাচলও বন্ধ হওয়ার পথে।