ঢাকাFriday , 21 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ বছর পর নাটকে ইমন

Link Copied!

Imon-Mehjabinবিনোদন ডেস্ক : ছোট পর্দার ইমন এখন পুরোদস্তুর চিত্রনায়ক। সর্বশেষ মুক্তি পেয়েছে তার ‘পদ্মপাতার জল’ সিনেমা। মুক্তির মিছিলে আছে ‘পরবাসিনী’। বড় পর্দায় জার্নি শুরুর পর তাকে ছোটপর্দায় দেখা যায়নি।
গত পাঁচ বছর কোন নাটকে কাজ করেননি। সর্বশেষ ‘ভাষা পেল ভালোবাসা’ নামে একটি নাটকে তাকে দেখা গেছে। তার পাঁচ বছর পর ছোটপর্দায় ফিরলেন তিনি। ঘরের ছেলে ঘরে ফিরলেন। কাজ করেছেন ‘উচ্চতর ব্যবহারিক শিক্ষা’ নামে একটি নাটকে। রুম্মান রশীদ খানের লেখা এই নাটকটি পরিচালনা করেছেন মইনুল ওয়াজেদ রাজীব। ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।
ইমন বললেন, ‘মাঝখানে কয়েকটি নাটকের প্রচার হয়েছে। তবে সেগুলো অনেক আগে করা।চলচ্চিত্রই আমার ধ্যাণ। তবে ভালো স্ক্রিপ্ট পেলে বিশেষ নাটকে কাজ করতে চাই। এই নাটকের স্ক্রিপ্টটা অনেক ভালো লেগেছে। কাজটাও উপভোগ করেছি।’