ঢাকাThursday , 20 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১১ সেপ্টেম্বর

Link Copied!

gonoসাভার প্রতিনিধি : গণ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সাভারে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কেবলমাত্র অধূমপায়ী শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার ফরম ও প্রসপেক্টাস ৫০০ টাকায় সংগ্রহ করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস অথবা ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে ফরম সংগ্রহ করা যাবে। ০৯ সেপ্টেম্বর মধ্যে ফরম সংগ্রহের স্থানেই তা জমা দিতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষা ১১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে।
ভর্তিচ্ছুদের এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে সিজিপিএ ২.৫ থাকতে হবে। গণ বিশ্ববিদ্যালয় বৎসরে দুইবার শিক্ষার্থী ভর্তি করে থাকে।
এছাড়া ভর্তি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.gonouniversity.edu.bd) পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।