ঢাকাThursday , 20 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি প্রক্রিয়া ১ অক্টোবর শুরু

Link Copied!

national-universityনিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যলয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি প্রক্রিয়া আগামী ১ অক্টোবর ২০১৫ থেকে এবং ১ ডিসেম্বর ২০১৫ থেকে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় বিশ্ববিদ্যলয়ের ভাইস-চ্যান্সেলরের সভাপতিত্বে অনুষ্ঠিত ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য শিক্ষার্থীদের যথাসময়ে জানানো হবে।