ঢাকাThursday , 20 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এয়ারটেলে ১ পয়সা কলরেট

Link Copied!

Airtelতথ্যপ্রযুক্তি ডেস্ক :  এয়ারটেল বাংলাদেশ লিমিটেড একটি নতুন এবং উদ্ভাবনী প্যাকেজের ঘোষণা করেছে। প্যাকেজটির মাধ্যমে গ্রাহকরা আজীবন মেয়াদ সহ যেকেনো লোকাল নম্বারে এক পয়সা প্রতি সেকেন্ড কলরেট উপভোগ করবেন। এজন্য মাত্র একবার ১২৯ টাকা রিচার্জ করতে হবে।
এই ধরনের শর্তহীন আজীবন অফার এটিই প্রথম। এই অফারটি অনন্য, কারন এটি গ্রাহককে সব রকম, দুশ্চিন্তা এবং ঝামেলা থেকে মুক্তি দেবে।
একজন এয়ারটেল গ্রাহক মাত্র একবার ১২৯ টাকা রিচার্জের মাধ্যমে তাৎক্ষনিকভাবে পেয়ে যাবেন আজীবন মেয়াদ। এছাড়াও, গ্রাহকরা নির্দিষ্ট পরিমান অর্থ রিচার্জ করার মাধ্যমে অন্যান্য যেকেনো প্রমোশনাল অফারও উপভোগ করতে পারবেন। প্রমোশনাল অফার সমূহের মেয়াদ শেষ হওয়ার পর গ্রাহকরা আবার আজীবন মেয়াদের এক পয়সা প্রতি সেকেন্ড কল রেট এ ফিরে যাবেন। এই উদ্যোগটি এয়ারটেলের চমৎকার গ্রাহক সেবাতে নতুন এক মাত্রা যোগ করল।
সকল বিদ্যমান, ইনএক্টিভ এবং নতুন প্রিপ্রেইড গ্রাহকরা এই অফারটি উপভোগ করতে পারবেন।
অফারটি সম্পর্কে এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের সিইও এবং এমডি পিডি শর্মা বলেন,‘স্বচ্ছ ও সহজবোধ্য প্রোডাক্ট এবং সেবা নিয়ে আসার জন্য এয়ারটেলের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের টেলিকম ইন্ডাষ্ট্রিতে এয়ারটেল নিয়ে এলো আজীবন মেয়াদের এই অফার।’
বিস্তারিত জানতে গ্রাহকরা বিনামূল্যে কল করতে পারেন ১২১২ এই নাম্বারে অথবা কাষ্টমার কেয়ার এর ৭৮৬ নাম্বারে।