ঢাকাThursday , 20 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাবিতে শোক দিবসের আলোচনা সভা

Link Copied!

juনিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
বুধবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাখা ছাত্রলীগের সভাপিত মাহমুদুর রহমান জনির সভাপতিত্বে সভায় বক্তারা দেশের স্বাধীনতা আন্দোলন এবং মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান এবং সংগ্রামের নানা দিক নিয়ে আলোচনা করেন।
সভায় প্রধান আলোচকের বক্তব্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘জাতির জনকের অসমাপ্ত কাজ ছাত্রলীগ সমাপ্ত করবে। দেশ আজ উন্নতির দিকে ধাবমান। কোনো অপশক্তি এ অগ্রজাত্রাকে রুখতে পারবে না।’
বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘সকল মতবিরোধ ভুলে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে হাত রেখে সোনার বাংলা গড়ার পথে এগিয়ে যেতে হবে।’
বিশেষ আলোচকের বক্তব্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, ‘জাতিকে নেতৃত্বহীন করতেই সেদিন বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়েছিল। কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা থাকতে কেউ বঙ্গবন্ধুর আদর্শকে মুছে ফেলতে পারবে না।’
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু হত্যা মামলার আইনজীবী ও সংসদ সদস্য (সংরক্ষিত) ফজিলাতুন্নেছা বাপ্পি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী জামিল, শাখা ছাত্রলীগের সহসভাপতি জুনায়েদুল হক পারভেজ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন দিপু, আল আমিন সেতু, সাংগঠনিক সম্পাদক মুর্শেদুর রহমান আকন্দ, দপ্তর সম্পাদক শহীদুল্লাহ সাইফ, সমাজসেবা সম্পাদক মিনহাজুল আবেদীনসহ বিভিন্ন হলের পাঁচশতাধিক নেতাকর্মী।