বিনোদন ডেস্ক : প্রমো, গান, টিজার দেখে নিখিল আদভানি’র আসন্ন ছবি ‘কাট্টি বাট্টি‘কে শুধু যারা মডার্ন লাভ স্টোরি বলে ভাবছেন, সেটা নাকি তারচেয়েও বেশীকিছু; আর এমনটাই বললেন স্বয়ং ছবির কেন্দ্রীয় অভিনেত্রী কঙ্গনা রানাউত।
জানা গেছে, আসছে সেপ্টেম্বরে মুক্তি পেতে যাচ্ছে নিখিল আদভানির ছবি ‘কাট্টি বাট্টি’। আর এই ছবির প্রচারণায় প্রতি মুহূর্তেই বিভিন্ন মিডিয়ার দারস্থ হচ্ছেন নির্মাতা থেকে শুরু করে ছবিটির অভিনেতা-অভিনেত্রীরা। সম্প্রতি ভারতের একটি রেডিও স্টেশনে হাজির হয়েছিলেন ছবির প্রধান দুই চরিত্র কঙ্গনা রানাউত ও ইমরান খান। আর সেখানে গিয়েই ছবির কাহিনী নিয়ে কিছুটা মুখ খুললেন ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা।
ছবি সম্পর্কে কঙ্গনা বলেন, প্রমো দেখে নিশ্চয় মানুষ ছবিটিকে ‘মডার্ন লাভ স্টোরি’ হিসেবে ভাবতে শুরু করেছে, কিন্তু আমি বলছি ‘কাট্টি বাট্টি’ মডার্ন লাভ স্টোরি থেকেও বেশীকিছু! ছবিটি দেখলেই কেবল তা বুঝতে পারবেন। এ পর্যন্ত ছবিটির গল্প যিনিই শুনেছেন, পছন্দ করেছেন। আমির খানও ছবিটির কাহিনী দেখে অ্যাপ্রেসিয়েট করেছেন। এ পর্যন্ত ছবিটির প্রমোও সবাই পছন্দ করেছেন। ‘সারফিয়া’ নামের গানটিও ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। সবকিছু মিলিয়ে ‘কাট্টি বাট্টি’ নিয়ে আশান্বিত আমি।
উল্লেখ্য, নিখিল আদভানি পরিচালিত ‘কাট্টি বাট্টি’ ছবিটি আসছে সেপ্টেম্বরের ১৮ তারিখে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

