ঢাকাThursday , 20 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হলে আসছে পরী মনির নতুন ছবি

Link Copied!

pori-moniবিনোদন ডেস্ক : হলে হলে এখনো চলছে এস এ হক অলিক পরিচালিত পরী মনি অভিনীত ‘আরো ভালোবাসবো তোমায়’। ইতিমধ্যেই চলচ্চিত্রটি দর্শকমহলে গ্রহনযোগ্যতা অর্জন করেছে। প্রশংসা কুড়িয়েছে পরী মনির অভিনয়। তবে এ ছবির রেষ কাটতে না কাটতেই আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে পরীমনির নতুন ছবি ‘লাভার নাম্বার ওয়ান’। ফারুক ওমর নির্মিত পরিপূর্ণ বাণিজ্যিক এ চলচ্চিত্রে পরীকে দেখা যাবে বাণিজ্যিক ভঙ্গিতেই। ট্রেলারে সাহসী দৃশ্য ও অশ্লিল সংলাপের কারণে কিছুটা বিতর্কিত এ চলচ্চিত্রটি নিয়ে পরী মনি ফের আসছেন প্রেক্ষাগৃহে।
জানা যায়, ৮৫টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। সময়ের আলোচিত নায়িকা পরী মনি ও বাপ্পি চৌধুরী প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে আসছেন বড় পর্দায়।
‘লাভার নাম্বার ওয়ান’ ছবিটির কাহিনী লিখেছেন কাশেম আলী দুলাল। চিত্রগ্রহণে ছিলেন আসাদুজ্জামান মজনু ও সম্পাদনায় তৌহিদ হোসেন চৌধুরী। ছবিটিতে মোট পাঁচটি গান রয়েছে। ছবিটির সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ।
রোমান্টিক অ্যাকশন ধাঁচের এ ছবিতে বাপ্পি চৌধুরী ও পরী মনির সঙ্গে দেখা যাবে চ্যানেল আই-ভিট টপ মডেল তানিয়া বৃষ্টিকে। এ ছাড়া ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ, সাদেক বাচ্চু, রেহানা জলি, ডি জে সোহেল, শিবা শানু ও মিশা সওদাগর। আর আইটেম গানে দেখা যাবে ঢালিউডের নাম্বার ওয়ান আইটেম গার্ল বিপাশা কবীরকে।