ঢাকাThursday , 20 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার ক্ষুধার্ত মোশাররফ করিম

Link Copied!

mosarofবিনোদন ডেস্ক : চাকরির খোঁজে শহরে এসে চরম সমস্যায় পড়ে বিএ পাস করা মোশাররফ। কোথাও চাকরি জোটে না। নিদারুণ অর্থাভাবে দিন কাটে। হেটেলে খেয়ে টাকা দিতে না পারায় লোকজন তাকে মারধর করে। বাড়িওয়ালার ভাড়া দিতে পারে না বলে বাড়ি থেকে নামিয়ে দেয়। দিন-রাত কাজের সন্ধানে ঘুরে কোনো ফল হয় না। দুই বেলা পেট ভরে খাওয়ার মত অবস্থা নেই। ক্ষুধার যন্ত্রনা সহ্য করতে না পেরে একসময় পাগলের বেশ ধরে সে- এমন গল্প নিয়ে এগিয়ে যায় নাটক ‘ক্ষুধা’।
আলমগীর রুমানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তার স্ত্রী রোবেনা জুঁইসহ আরও অনেকে। আগামীকাল, ২১ আগস্ট, শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি।