অর্থনৈতিক প্রতিবেদক : ৩৪ হাজার বৈদ্যুতিক খুঁটি কেনাসহ ৫টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে ৩৬১ কোটি ৪৪ লাখ টাকা।
সচিবালয়ে বুধবার অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে এ সব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনুপস্থিতিতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান জানান, বৈঠকে মোট ৫টি প্রস্তাব অনুমোদিত হয়েছে।
বাংলাদেশ শিপিং করপোরেশন’ নিজস্ব অর্থায়নে ১৫৬ কোটি ১১ লাখ টাকায় একটি ক্রুড অয়েল ট্যাংকার (অনূর্ধ্ব ১২ বছরের পুরোনো) কেনা একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ক্যামলিকা শিপিং ইস্তাম্বুল টার্কি’র হয়ে এটি সরবরাহ করবে মেসার্স আফরোজ শিপিং লাইন।
মহেশখালী-আনোয়ারা গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণে থার্মো ইলেকট্রিক জেনারেটর ও সংশ্লিষ্টসরঞ্জাম কেনার একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। থার্মো ইলেকট্রিক জেনারেটর সরবরাহ কর বে একমাত্র দরদাতা কানাডানার প্রতিষ্ঠান গ্লোবাল থার্মো ইলেকট্রিক লিমিটেড। এতে ব্যয় হবে ৩ কোটি ৯ লাখ টাকা। ১ কোটি ৯৮ লাখ টাকায় বাকি সরঞ্জাম সরবরাহ করবে চীনের স্কাইওয়ে আইএমপি এ্যান্ড ইমপোর্ট-এক্সপোর্ট কোম্পানি ।
মোস্তাফিজুর রহমান জানান বৈঠকে, পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ বরিশাল বিভাগীয় কার্যক্রম-২’-এর আওতায় ৩৩ হাজার ৭৫৮টি বৈদ্যুতিক খুঁটি (এসপিসি পোল) কেনার একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৬৯ কোটি ৯ লাখ ৪৪ হাজার টাকা। দুটি লটে ১৬ হাজার ৮৭৯টি করে খুঁটি কেনা কাটা করা হবে। এরমেধ্যে ৩৪ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে প্রথম লটটি সরবরাহ করবে মেসার্স পোলস অ্যান্ড কংক্রিট লিমিটেড । আর সম পরিমাণ টাকায় দ্বিতীয় লটটি সরবরাহ করবে মেসার্স পিএসপি পোলস লিমিটেড।
সভায় এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে বন্যা নিয়ন্ত্রণ ও নধী ভাঙ্গ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। যৌথভাবে নিয়োগ পেয়েছে কানাডাভিত্তিক প্রতিষ্ঠান নর্থ-ওয়েস্ট হাইড্রলিক কনসালট্যান্ট ও নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান ইউরো কনসাল মট ভেগডোনাল্ড। এতে ব্যয় হবে ১০১ কোটি ৮১ লাখ টাকা।
এছাড়া, কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধি ও বহুমুখীকরণ প্রকল্পের পরামর্শক নিয়োগ দেয়া হয়েছে। যৌথভাবে নিয়োগ পেয়েছে জার্মানির প্রতিষ্ঠান এএফসি কনসালট্যান্ট ইন্টারন্যাশনাল ও একাডেমি ডয়েশাস ইউনোসেন্স। এতে ব্যয় হবে ২৯ কোটি ৩৪ লাখ টাকা।

