ঢাকাThursday , 20 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে ফিরলেন কোহলিও

Link Copied!

kohliস্পোর্টস ডেস্ক : পি সারা ওভাল। সাঙ্গাকারার বিদায়ী মঞ্চ সাজিয়ে প্রস্তুত কলম্বোর এই স্টেডিয়াম। শুধু অ্যাঞ্জেলো ম্যাথিউজরাই নয়, পুরো শ্রীলংকাই চায়, এই ম্যাচ জিতে সিরিজ উপহার দিয়ে তাদের স্বপ্নের নায়ককে বিদায় জানাতে। সে লক্ষ্যে আপাতত ভালোই সূচনা করেছে শ্রীলংকা।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু ব্যাট করতে নেমেই মহা বিপর্যয়ে পড়েছে ভারতীয় বাহিনী। ধামিকা প্রাসাদের জোড়া আঘাতে ১২ রান না তুলতেই দুই উইকেট হারিয়েছে ভারত।
শিখর ধাওয়ানের ইনজুরির কারণে ওপেনিংয়ে সুযোগ পাওয়া মুরালি বিজয় নামের প্রতি কোন সুবিচার করতে পাররেন না। প্রথম ওভারেই ধামিকা প্রাসাদের বলে এলবি হয়ে ফিরে যান কোন রান না করেই। ব্যাটিং অর্ডার পরিবর্তন করে তিন নাম্বারে তুলে আনা হয় আজিঙ্কা রাহানেকে। তিনিও বেশিক্ষণ থাকতে পারলেন না। মাত্র ৪ রান করে আউট হয়ে গেলেন প্রাসাদের বলে করুনারত্নের হাতে ক্যাচ দিয়ে।
তবে ১২ রানে ২ উইকেট পড়লেও তৃতীয় উইকেট জুটিতে পাল্টা দিয়ে দাঁড়িয়ে যান ওপেনার লোকেশ রাহুল এবং অধিনায়ক বিরাট কোহলি। দু’জন মিলে গড়েছেন ১৬৪ রানের জুটি। এমনকি দু’জনই পার হয়েছেন হাফ সেঞ্চুরির মাইলফলক। রান তোলার গড়ও মোটামুটি ভালো। ৩.৯৭ করে।
তবে, সেঞ্চুরির স্বপ্ন যখন দেখছিলেন বিরাট কোহলি, তখনই রঙ্গণা হেরাথের ঘূর্ণি ফাঁদে ধরা পড়লেন তিনি। ১৬৪ রানের জুটি ভাঙ্গেন লংকান স্পিনার। ১০৭ বলে ৭৮ রানের ইনিংস খেলে অ্যাঞ্জেলো ম্যাথিউজের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে হয়েছে কোহলিকে।
কোহলি আউট হয়ে গেলেও সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন ওপেনার লোকেশ রাহুল। তার সঙ্গী হয়েছেন রোহিত শর্মা।
এ রিপোর্ট লেখার সময় ৪৬.৩ ওভার খেলে ভারতের রান ৩ উইকেট হারিয়ে ১৮৩ রান। উইকেটে ৮৯ রান নিয়ে লোকেশ রাহুল এবং ৩ রান নিয়ে রয়েছেন রোহিত শর্মা।