ঢাকাThursday , 20 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেপ্টেম্বরেই জাতীয় ক্রিকেট লিগ

Link Copied!

bcl-picস্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া সিরিজের আগেই ফ্র্যঞ্চাইজি ভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) আয়োজনের চিন্তা-ভাবনা শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু ফ্র্যাঞ্চাইজিরা রাজি না হওয়ায় ভিন্ন পথে হাঁটতে হচ্ছে বিসিবিকে। তাই বিকল্প হিসেবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) আয়োজন করতে যাচ্ছে বিসিবি। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগ।
আগামী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে শুরু হবে এনসিএল। কোরবানির ঈদের আগেই একটি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বিসিবি। মূলতঃ অস্ট্রেলিয়া সিরিজের আগে জাতীয় দলের ক্রিকেটারদের লংগার ভার্সন ক্রিকেটের প্রস্তুতির সুযোগ করে দিতেই ঈদের আগে এনসিএল শুরুর এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বুধবার বিসিবির টুর্নামেন্ট কমিটির এক সভা শেষে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন কমিটির চেয়ারম্যান আকরাম খান।
বুধবার বিসিবি কার্যালয়ে টুর্নামেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘যেহেতু সামনে অস্ট্রেলিয়া সিরিজ। সেই বিষয়টি মাথায় রেখে আমরা ঈদের আগেই এনসিএলের শুরু করতে যাচ্ছি। বিসিএলের কথা চিন্তা করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে সেটি করা কঠিন হবে। তাই আমরা চাচ্ছি এনসিএল ১৫ অথবা ১৭ সেপ্টেম্বরের মধ্যে শুরু করতে।’
এছাড়া অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক চারদিনের টুর্নামেন্ট করবে বিসিবি। এ বিষয়ে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান বলেন, ‘আমরা ৮টি ডিভিশন নিয়ে চারটি দল করবো। এর মধ্যে সাত বিভাগ আর ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রো থাকবে। ম্যাচগুলো চট্টগ্রামের এম এ আজিজ ও জহুর আহমেদে চৌধুরী স্টেডিয়ামে আয়োজন করা হবে।’
এবার জাতীয় ক্রিকেট লিগের খেলাগুলো হবে স্পোর্টিং উইকেটে হবে বলে জানান আকরাম খান।