ঢাকাWednesday , 22 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদের পর ঊর্ধ্বমুখি প্রবণতায় লেনদেন

Link Copied!

DSE-CSEঅর্থনৈতিক প্রতিবেদক : ঈদের ছুটি শেষে গতকাল মঙ্গলবার দেশের শেয়ার বাজারে লেনদেন শুরু হয়েছে। এদিন শুরু থেকেই উভয় বাজারে সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় লেনদেন চলছে।
বিশ্লেষণে দেখা গেছে, বেলা সাড়ে ১২টা পর্যন্ত প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২৭৮ কোটি টাকা। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স আগের চেয়ে ৪৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেড়েছে ১৭৬টি, কমেছে ৮৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার দর।
বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ার ৩৪ কোটি টাকা লেনদেন হয়ে টপটুয়েন্টি তালিকার শীর্ষে অবস্থান করছে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৮৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৯৬ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হওয়া ২০৮টি কোম্পানির মধ্যে বেড়েছে ১১৯টি, কমেছে ৫৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার দর।