বিনোদন ডেস্ক : জাজ মাল্টিমিডিয়ার প্রযোজিত ‘অগ্নি-২’ ছবিটি শুরু থেকেই আলোচনায় ছিল। তাদের লক্ষ্য ছিলো শুধু দেশেই নয়, প্রবাসী দর্শকদের কাছেও পৌছান। তারই ধারাবাহিকতায় ঈদের পর আগামী ১৪ অগাস্ট নয়টি দেশে চারটি ভাষায় মুক্তি পাচ্ছে ছবিটি।
বাংলাদেশসহ ভারত, চীন, হংকং, মালায়শিয়া , ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইটালি ও আমেরিকা তে প্রদর্শিত হবে ছবিটি । সেই সঙ্গে এই দেশগুলোতে ছবির প্রচারণায় অংশ নিবেন ছবির নায়িকা মাহিয়া মাহি, নায়ক ওম, ও পরিচালক ইফতেখার চৌধুরী।
ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানায়, বাংলা থেকে মান্দারিন ও মালয় ভাষায় ছবিটি ডাবিং করা হয়েছে। এছাড়া ইংরেজিতে সাবটাইটেল থাকবে।
‘অগ্নি-২ মূলত নারী কেন্দ্রীক ছবি ‘অগ্ন ‘র সিক্যুয়েল ‘অগ্নি-২’। যৌথভাবে ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী ও হিমাংশু। ছবিটিতে মাহি ও ওম ছাড়াও আরও অভিনয় করেছেন অমিত হাসান, আশিষ বিদ্যার্থী ও টাইগার রবি। ছবিটির দৃশ্যধারণ হয়েছে বাংলাদেশ, ভারত ও থাইল্যান্ডে।

