বিনোদন ডেস্ক : ঈদকে কেন্দ্র করে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা আবুল কালাম আজাদ ও অভিনেত্রী রিচি সোলায়মান। শিবব্রত বর্মণের রচনা ও আকরাম খানের পরিচালনায় ‘একটি নিখুঁত অপরাধ’ শিরোনামের নাটকটিতে মূল ভূমিকায় অভিনয় করবেন তারা।
নির্মাতা আকরাম খান বলেন, ‘২ জুলাই থেকে রাজধানীর উত্তরা ও গুলশানের বিভিন্ন লোকেশনে নাটকটির চিত্রধারণের কাজ শুরু হবে। সম্ভবত চ্যানেল আই-এর ঈদ আয়োজনে নাটকটি প্রচার হবে।’
‘একটি নিখুঁত অপরাধ’ নাটকে আবুল কালাম আজাদ ও রিচি সোলায়মান ছাড়া অন্যান্য শিল্পীদের নাম এখনও চূড়ান্ত হয়নি। চলতি সপ্তাহেই সব চূড়ান্ত হবে বলে জানিয়েছেন পরিচালক।

