ঢাকাThursday , 25 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই দেশের মঞ্চে ‘হামারি আধুরি কাহানি’

Link Copied!

hamari-adhuri-kahaniবিনোদন ডেস্ক : ‘অল দ্যাট কুড হ্যাভ বিন’ বইয়ের পাতায় পাতায় লেখা ছিল তাদের ভালোবাসার কথা। এই প্রেমকাব্যই জায়গা পেল সিনেদুনিয়ায়। বুক সেলফের দুই মলাটের গল্প রূপালী পর্দায় নাম পেল ‘হামারি আধুরি কাহানি’। এবার মঞ্চেও প্রদর্শিত হবে এই কাহিনি। ভারতের পাশাপাশি পাকিস্তানেও মঞ্চস্থ হবে মহেশ ভাটের এই গল্প।
পহেলা আগস্ট ‘হামারি আধুরি কাহানি’ প্রথম মঞ্চস্থ হবে দিল্লীতে, পরে প্রদর্শিত হবে লাহোরে। তবে কবে, তা এখনও ঠিক করা হয়নি। মঞ্চে এই কাহিনিতে নায়কের চরিত্রে দেখা যাবে ইমরান জাহিদকে। জাহিদের ভাষ্যমতে, ‘ভাট সাহেব মনে করেন আমি এই চরিত্রটিকে বেশি ভালো করে ফুটিয়ে তুলতে পারব মঞ্চে। মূলত অভিনয়ের কারণেই। এর আগেও আত্মজীবনীমূলক গল্পে অভিনয় করেছি আমি। আর সেটাই আমার প্লাস পয়েন্ট’।
ভারত ও পাকিস্তানে নাটকটি পরিচালনা করবেন হ্যাপি রনোজিৎ। মিউজিক করছেন পাকিস্তানি সুফি ব্যান্ড ‘রাইত’।