ঢাকাThursday , 25 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়ানডে রাজত্বও ফিরে পেলেন সাকিব

Link Copied!

Sakibস্পোর্টস ডেস্ক : আইসিসি র‌্যাংকিং সিস্টেম চালু হওয়ার পর গত বছর প্রথম ক্রিকেটার হিসেবে তিন ধরনের ফরম্যাটেই সেরা অলরাউন্ডারের স্বীকৃতি লাভ করেন বাংলাদেশের সাকিব আল হাসান। মাঝখানে তিলকারত্নে দিলশানের কাছে ওয়ানডের শীর্ষ অলরাউন্ডারের স্থানটি হারান এই টাইগার অলরাউন্ডার। তবে বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তান ও ভারত সিরিজে দারূণ পারফরম্যান্সের পুরস্কার পেয়ে  গেলেন তিনি। ফের হারানো শীর্ষস্থান ফিরে পেলেন দেশসেরা এই ক্রিকেটার।
টেস্ট, ওয়ানডে ও টি২০- তিন ফরম্যাটেই এখন সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার। ওয়ানডেতে ৪০৮ রেটিং পয়েন্ট নিয়ে দিলশানকে (৪০৪) পেছনে ফেলে সাকিব তার হারানো রাজত্ব উদ্ধার করেন। টেস্ট আর টি২০তে তো আগে থেকেই সেরা অলরাউন্ডারের জায়গাটি নিজের দখলে রেখেছেন তিনি।
টেস্টে সর্বোচ্চ ৩৮১ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডার ৩৪১ পয়েন্ট নিয়ে রয়েছেন সাকিবের অনেক পেছনে।
টি২০ তে সাকিব আল হাসান ৪০৮ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন। ৩৪০ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ যোজন যোজন পিছিয়ে।
টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে সাকিব আল হাসান আপাতত ১৬ নম্বরে রয়েছেন। টেস্ট ব্যাটিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে রয়েছেন মুমিনুল হক। এই বাঁহাতি ব্যাটসম্যান রয়েছেন ২৪তম স্থানে। এছাড়া তামিম ২৭, সাকিব ২৯ ও মুশফিক রয়েছেন ৫০তম স্থানে।
ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় মুশফিকুর রহিম বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে রয়েছেন। মুশফিক রয়েছেন ২১তম স্থানে। এছাড়া তামিম ২৮, সাকিব ৩১ ও নাসির হোসেন রয়েছেন ৩৯তম স্থানে।
ওয়ানডেতে ভারতের বিপক্ষে আহামরি বোলিং না করতে পারলেও এখনও শীর্ষ ১০ বোলারদের মধ্যে নিজের অবস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। এই টাইগার অলরাউন্ডার রয়েছেন অষ্টম স্থানে। এছাড়া মাশরাফি ২৮ ও আবদুর রাজ্জাক রয়েছেন ৩৭তম স্থানে।
টি২০ বোলারদের র‌্যাংকিংয়েও সাকিব রয়েছেন সেরা দশে। সর্বোচ্চ ৭৮২ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি রয়েছেন সবার ওপরে। ৬৬১ পয়েন্ট নিয়ে সাকিব রয়েছেন ষষ্ঠ স্থানে।