ঢাকাThursday , 25 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৩৮ রানে অলআউট পাকিস্তান

Link Copied!

Australia-vs-pakistanস্পোর্টস ডেস্ক : ২ উইকেটে ৭০ রান নিয়ে প্রথম সেশন শেষ করে স্বস্তিতেই ছিল পাকিস্তান। তবে লাঞ্চের বিরতির পরপরই খেই হারিয়ে ফেলে মিসবাহ উল হকের দল। একের পর এক ব্যাটসম্যানদের আসা যাওয়ার ফলে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া সফরকারী দলটি মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায়।
লাঞ্চের পর ২ উইকেটে ৭০ রান নিয়ে খেলতে নামার পরপরই পাকিস্তানের বিপর্যয়ের শুরু। ৭২ থেকে ৯৬- এই ২৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে নিয়ন্ত্রণ হারায় সফরকারী দলটি। ধামিকা প্রাসাদ ও থারিন্ডু কুশলের বোলিং তোপে পড়ে একে একে ফিরে যান শততম টেস্ট খেলতে নামা ইউনিস খান, মোহাম্মদ হাফিজ, আসাদ শফিক ও মিসবাহ-উল-হক। পাক দলনায়ক অবশ্য রান আউটের হতাশা নিয়ে মাঠ ছাড়েন।
টপঅর্ডার ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলের কারণে ব্যাটিংয়ে মেরুদণ্ড ভেঙে যায় পাকিস্তানের, সেখান থেকে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি সফরকারী দলটি। মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায় মিসবাহ উল হকের দল।
পাকিস্তানের হয়ে হাফিজ ৪২ ও আসাদ শফিক করেন ২৬ রান। এছাড়া ইয়াসির শাহ ১৫ ও সরফরাজ করেন ১৪ রান। আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।
শ্রীলংকার হয়ে থারিন্ডু কুশল ৫টি ও ধামিকা প্রাসাদ নেন ৩টি উইকেট।
প্রসঙ্গত, প্রথম টেস্টে জিতে তিন ম্যাচ টেস্ট সিরিজে আপাতত ১-০ তে এগিয়ে রয়েছে পাকিস্তান।