ঢাকাWednesday , 24 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রবি’তে ৩৯ টাকা রিচার্জে আধা পয়সা কল রেট

Link Copied!

robiতথ্যপ্রযুক্তি ডেস্ক : মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড ৩৯ বা ৭৯ টাকা রিচার্জে সেরা কল রেট নামে আকর্ষণীয় একটি ক্যাম্পেইন চালু করেছে। ক্যাম্পেইনের আওতায় গ্রাহকদের জন্য সবচেয়ে কম খরচের কল রেট ধার্য করা হয়েছে।
শুধুমাত্র ৩৯ অথবা ৭৯ টাকা রিচার্জে গ্রাহকরা রবি থেকে রবিতে রাত ১২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত প্রতি সেকেন্ডে আধা পয়সা এবং বিকাল ৫ টা থেকে রাত ১২ টা পর্যন্ত প্রতি সেকেন্ডে ১ পয়সা রেটে কথা বলতে পারবেন। পাশাপাশি রবি থেকে অন্যান্য অপারেটরে দিন রাত ২৪ ঘন্টা প্রতি সেকেন্ডে মাত্র ১ পয়সা কল রেট উপভোগ করবেন গ্রাহকরা।
৩৯ কিংবা ৭৯ টাকা রিচার্জের মেয়াদ যথাক্রমে ৭ ও ৩০ দিন। বিশেষ কল রেটের পাশাপাশি রবি ৭৯ টাকা রিচর্জে ৭৯ মেগাবাইট ইন্টারনেট ডাটা দিচ্ছে।
জানুয়ারি ২০১৫ উইন ব্যাক, হুটহাট চমক ৩২, ২৮ বা ৫৮ টাকা ডাবল বোনাস রিচার্জ অফারের অন্তর্ভূক্ত গ্রাহক ছাড়া রবি’র যে কোন প্রি-পেইড গ্রাহক এই আকর্ষণীয় অফারটি উপভোগ করতে পারবেন।
রিচার্জের পর পরই অফারটি চালু হয়ে যাবে। অফারের মেয়াদ শেষে গ্রাহকরা আবার তার আগের প্ল্যানেই ফিরে যাবেন।