ঢাকাWednesday , 24 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদে আসছে না হাবিবের মিউজিক ভিডিও তবে…

Link Copied!

habibবিনোদন ডেস্ক : গত পহেলা বৈশাখে প্রকাশিত হয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদের একটি সিঙ্গেল ট্রাক (মিউজিক ভিডিওসহ)। গানটি প্রকাশের পর শ্রোতা প্রিয়তাও অর্জন করে। এরই ধারাবাহিকতায় আসছে রোজার ঈদে আরেকটি সিঙ্গেল ট্রাক (মিউজিক ভিডিওসহ) প্রকাশের পরিকল্পনা করেন তিনি। তবে নতুন খবর হলো আপাতত ঈদে গানটি প্রকাশ করছেন না হাবিব।
ঈদের পর কোন একটি সময়ে গানটি প্রকাশ করবেন বলে জানিয়েছেন হাবিব। তিনি বলেন, ‘গানের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। তবে এখনও শুটিং শুরু হয়নি। আপাতত ঈদে গানটি প্রকাশ করছি না। তবে ঈদে শ্রোতারা এই গানের প্রমো দেখতে পারবে। ঈদের পরপরই গানটি মিউজিক ভিডিওসহ প্রকাশ করব।’