ঢাকাWednesday , 24 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুটি বাঁধবেন জ্যাকি চ্যান-ক্যাটরিনা?

Link Copied!

jackie-chan-catবিনোদন ডেস্ক : প্যারিসবাসীর মন জয় করে এবার চিনে পাড়ি দিলেন ক্যাটরিনা। ইন্দো-চিন ছবিতে অভিষেক হবে তার। বলিউডে জোর গুজব, ‘কুংফু যোগ’ ছবিতে হংকংয়ের মার্শাল আর্ট শিল্পী তথা অ্যাকশন-কমেডি হিরো জ্যাকি চ্যানের বিপরীতে অভিনয় করতে চলেছেন তিনি। কিন্তু এখন পর্যন্ত এ গুজব সম্পর্কে নিজে কিছু বলেননি ক্যাটরিনা।
সম্প্রতি ভারত-চিন সম্পর্ক আরও মজবুত করতে তিন দিনের সফর চিনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর দু’দেশের সম্পর্কের উন্নতিতে প্রধানমন্ত্রীর পাশাপাশি এগিয়ে এসেছে বলিউড। ফিল্ম রেগুলেটরের পক্ষ থেকে জানানো হয়েছিল, একসঙ্গে অভিনয় করবেন আমির খান ও জ্যাকি চ্যান। যদিও পরে এই প্রজেক্ট থেকে সরে এসেছেন আমির। এখন শোনা যাচ্ছে, এই ‘ইন্দো-চিন’ সিনে সম্পর্ক মজবুত করতে এগিয়ে এসেছেন বলিউড বার্বি ক্যাটরিন।
‘কুংফু যোগ’ ছবিটি পরিচালনা করবনে স্ট্যানলি তোঙ। ছবিতে এক ভারতীয় প্রফেসরের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ক্যাটরিনাকে। অন্যদিকে পুরাতত্ত্ববিদের ভূমিকায় থাকবেন চ্যান। শোনা যাচ্ছে, এই ছবিতে বেশ ভালোরকম অ্যাকশন দৃশ্যে দেখা যাবে ক্যাটরিনাকে। ‘এক থা টাইগার’ ছবিতে প্রথমবারের মত অ্যাকশন দৃশ্যে দেখা গিয়েছিল তাকে।