বিনোদন ডেস্ক : ঈদে বেশ আয়োজন করেই শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তৌসিফ। পাঁচটি গান দিয়ে নতুন একক অ্যালবাম সাজিয়েছেন তিনি। আর শুধু অডিও নয়, তিনি এই পাঁচটি গানের মিউজিক ভিডিও সহ অ্যালবামটি প্রকাশ করবেন। অ্যালবামের নাম ‘আয়োজন’।
অ্যালবাম প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘বেশ আয়োজন করেই এবারের অ্যালবামটি প্রকাশ করছি। তাই অ্যালবামের নাম রেখেছি ‘আয়োজন’। শ্রোতারা আমার কাছ থেকে যে ধরণের গান প্রত্যাশা করে সে ধরণের গান দিয়েই অ্যালবাম সাজানোর চেষ্টা করেছি। আশাকরি শ্রোতাদের ভালো লাগবে।’
অ্যালবামের সব গানের সুর এবং সংগীতপরিচালনা করেছেন তৌসিফ নিজেই। গানগুলোর কথা লিখেছেন শেখ সুমন এমদাদ, ওমর ফারুক প্রমুখ। অ্যালবামটির মিডিয়া পার্টনার হিসেবে থাকবে বাংলামেইল।
উল্লেখ্য, এই অ্যালবামে থাকবে তৌসিফের কণ্ঠে জনপ্রিয় হওয়া ‘বৃষ্টি ঝরে যায়’ এবং ‘দূরে কোথাও’ গান দুটির সিক্যুয়াল। গান দুটির মিউজিক ভিডিওতে তার সঙ্গে মডেল হিসেবে জুটি বেঁধেছেন তার স্ত্রী নিপা। এই প্রথম কোন গানে মডেল হিসেবে দেখা যাবে তৌসিফ পত্নীকে।

