নড়াইল প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার জন্মস্থান নড়াইলের ক্রিকেট ভক্তরা আজও ভারতকে পরাজিত করতে চায়। শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের তৃতীয় ম্যাচের লড়াই। সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পিতা-মাতাসহ তার বন্ধুদের সাথে।
মাশরাফির পিতা গোলাম মর্তুজা স্বপন বলেন, নেতৃত্বের গুণ ছোট বেলা থেকেই তার মধ্যে সহজাত। নিজের ভিতর থেকেই নেতৃত্ব বিকশিত হয়। জোর করে কাউকে দিয়ে তা দেওয়ানো যায়না। মাশরাফির নেতৃত্বেই ভারতের মত শক্তিশালি ক্রিকেট দলকে বাংলাওয়াশ করা সম্ভব।’
তিনি আরো বলেন, ‘নেতৃত্ব পেলে সে ভাল করবে। সেটাই সে করেছে। সে যতদিন খেলবে ততদিন ভাল করবে, এটাই আমার বিশ্বাস।’ ভবিষ্যতে বাংলাদেশ র্যাংকিং-এ আরো সামনের দিকে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন তিনি।
মাশরাফির মা হামিদা মর্তুজা বলাকা বলেন, ছোট বেলা থেকেই নেতৃত্ব দিত মাশরাফি। তার ছোট বেলার নেতৃত্বের গুন এখন আরো বেশি প্রস্ফুটিত হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, মাশরাফি যেন ভালভাবে নেতৃত্ব দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে আরো অনেক সামনের দিকে নিয়ে যেতে পাওে, এটাই চাই আমি। দেশবাসীর প্রতি বাংলাদেশ দলের জন্য দোয়া করারও আহ্বান জানান মাশরাফির মা। আজকের ম্যাচেও বাংলাদেশ জিতবে বলে মনে করেন তিনি।
নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ও মাশরাফির শিক্ষক অনিল কুমার বিশ্বাস বলেন, ‘ছোট বেলা থেকেই একটু দুষ্ট ছিল মাশরাফি। তবুও সকলে তাকে ভালবাসত। খেলাধুলার প্রতি তার সময় ঝোঁক একটু বেশিই ছিল। হোক সেটা ক্রিকেট কিংবা ফুটবল।
মাশরাফির বন্ধু সাজু বলেন, সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে চলাফেরা কতেন মাশরাফি। ধনী-গরীব, ছোট-বড় সকল শ্রেনীর মানুষের সাথে ছিল তার গভীর সখ্যতা।
মাশরাফির বন্ধু রাজু বলেন, ছোটবেলা থেকেই খেলাধুলা ছাড়া অন্য কিছু চিন্তা করতেন না মাশরাফি। ছোটবড় সকলকে নিয়ে একসঙ্গে নেতৃত্ব দিয়ে চলায় ছিল তার স্বভাব। যেমন বাংলাদেশ ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।’

