ঢাকাWednesday , 24 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুস্তাফিজেই ফিরলেন রোহিত

Link Copied!

Mustafizurস্পোর্টস ডেস্ক : টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা যেন উইকেট এবং বোলারদের বল বোঝার কাজেই ব্যায় করতে চাইছিলেন দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। ব্যাট করছিলেন বেশ সাবধানী। বাংলাদেশের দুই পেসার মুস্তাফিজুর রহমান এবং মাশরাফি বিন মর্তুজাকে দেখে শুনেই খেলছিলেন তারা দু’জন। একই সঙ্গে মনযোগি হওয়ার চেষ্টা করছিলেন দ্রুত রান তোলার দিকেও। কিন্তু সপ্তম ওভারের শেষ বলে এসেই ঘটলো ছদ্মপতন।
প্রথম দুই ম্যাচের মত তৃতীয় ম্যাচে এসেও মুস্তাফিজুরের অফ কাটারে ধরা পড়লেন রোহিত শর্মা। প্রথম দুই ম্যাচে ভালো করতে না পারায় তৃতীয় ওয়ানডেতে এসে বেশ মারমুখি ভুমিকায় খেলার চেষ্টা করেন রোহিত। ২৯ বলে খেলে ফেলেন ২৯ রানের ইনিংস। দুটি বাউন্ডারি আর একটি ছক্কাও মেরে ফেলেন তিনি।
কিন্তু সপ্তম ওভারের শেষ বলে এসেই সেই অফ কার্টার। বুঝতেই পারলেন না রোহিত। জায়গায় দাঁড়িয়ে ভাবলেন সজোরে হিট করবেন। কিন্তু কাটার লাগলো তার ব্যাটের কানায়। জমা পড়লো উইকেটের পেছনে উইকেটরক্ষকের গ্লাভসে। ৩৯ রানে পড়লো প্রথম উইকেট। সিরিজের তিন ম্যাচের প্রতিটিতেই মুস্তাফিজের অফকাটারে কাটা পড়লেন ভারতীয় ওপেনার এই ওপেনার।
এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ৯ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৯। ১৩ রান নিয়ে শিখর ধাওয়ান এবং ৪ রান নিয়ে ব্যাট করছিলেন বিরাট কোহলি।