ঢাকাWednesday , 24 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল ইংল্যান্ড

Link Copied!

newzelandস্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ জেতার পর ঘরের মাঠে একমাত্র টি-২০ ম্যাচেও সফরকারী নিউজিল্যান্ডকে পরাজিত করেছে স্বাগতিক ইংল্যান্ড। মঙ্গলবার একমাত্র টি-২০ ম্যাচে কিউইদের ৫৬ রানের বড় ব্যবধানে হারায় ইংলিশরা।
মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রানের চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে ইংলিশ বোলারদের তোপের মুখে পড়ে ২২ বল বাকি থাকতেই ১৩৫ রানে গুটিয়ে যায় ব্রেন্ডন ম্যাককালামের দল।
ইংল্যান্ডকে ১৯১ রানের চ্যালেঞ্জিং স্কোর এনে দিতে সামনে থেকে নেতৃত্ব দেন জো রুট। ৪৬ বলে ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৮ রান করেন তিনি। এছাড়া অ্যালেক্স হেলস (২৭), জেসন রায় (২৩), বেন স্টোকস (২৪) ও স্যাম বিলিংসের (২১) মাঝারি মানে স্কোর ইংলিশদের বড় সংগ্রহ এনে দিতে ভূমিকা রাখে।
নিউজিল্যান্ডের হয়ে মিচেল সেন্টনার ও মিচেল ম্যাকক্ল্যানগান ২টি করে উইকেট লাভ করেন। একটি করে উইকেট নেন টিম সাউদি ও ম্যাট হেনরি।
জয়ের জন্য ১৯২ রানের বড় লক্ষ্য নিয়ে খেলতে নেমে ব্রেন্ডন ম্যাককালামের সৌজন্যে শুরুটা দুর্দান্তই ছিল নিউজিল্যান্ডের। মাত্র ৮ ওভারে ২ উইকেটে ৮৪ রান সংগ্রহ করে সফরকারীরা। ১৫ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে উড়ন্ত সূচনা এনে দেন অধিনায়ক ম্যাককালাম। তবে এরপর ছন্দপতন ঘটে কিউইদের।
৮৯ থেকে ১০১- এই ১২ রানের মধ্যে রস টেলর, কলিন মুনরো ও লুক রনকিকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারী নিউজিল্যান্ড। মিচেল সেন্টনারকে নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন কেন উইলিয়ামসন। তবে মার্ক উড ও ডেভিড উইলির বোলিং তোপে পড়ে ৪ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ১৩৫ রানে গুটিয়ে ৫৬ রানের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
নিউজিল্যান্ডের হয়ে উইলিয়ামসন ৫৭ ও ব্রেন্ডন ম্যাককালাম করেন ৩৫ রান। ১৭ রান আসে রস টেলরের ব্যাট থেকে। আর কোনো কিউই ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।
ইংল্যান্ডের হয়ে ডেভিড উইলি ও মার্ক উড ৩টি করে উইকেট লাভ করেন। বেন স্টোকস নেন ২টি উইকেট।
৬৮ রানের অনবদ্য ইনিংসের জন্য জো রুট ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন।
প্রসঙ্গত, একমাত্র টি-২০ ম্যাচের আগে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নেয় স্বাগতিক ইংল্যান্ড।