বিনোদন ডেস্ক : একদিনে দুটি গানের রেকর্ডিং সম্পন্ন করেছেন সংগীতশিল্পী কণা। ‘বুঝলি না মন’ ও ‘তোর আশা’ শিরোনামের গান দুটি লিখেছেন আশরাফুল হক তুরন এবং সুর ও সংগীতায়োজন করেছেন আবিদ রনি।
গান দুটি প্রসঙ্গে আবিদ রনি বলেন, ‘আসলে আমরা একটি ফোক অ্যালবাম করছি। শ্রোতাদের ভিন্ন স্বাদের কিছু গান উপহার দিতেই এমন পরিকল্পনা। অ্যালবামে কণার দুটি গান থাকছে। দুটি গানই সে অনেক ভাল গেয়েছে। আশা করি অ্যালবাম প্রকাশের পর গানগুলো শ্রোতাদের ভাল লাগবে।’
গত ২২ জুন আবিদ রনির নিজস্ব স্টুডিওতে কণার গান দুটি রেকর্ডিং সম্পন্ন হয়। দুটি গানই ‘বিবর্তন’ শিরোনামের একটি মিক্সড অ্যালবামে থাকবে। অ্যালবামটি ঈদে প্রকাশিত হওয়ার সম্ভবনা আছে। কণা ছাড়াও অ্যালবামটিতে গান গেয়েছেন বারী সিদ্দিকী, ন্যানসি প্রমুখ।

