ঢাকাTuesday , 23 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবারও কারিনার জিরো সাইজ!

Link Copied!

Kareenaবিনোদন ডেস্ক : সাইজ জিরো হয়ে বলিউডকে চমকে দিয়েছিলেন তিনি। সাইজ জিরো থাকাকালীন ‘তাসান’ ছবিতে অভিনয় করার সময়ই নবাব সাইফ আলি খান তার প্রেমে পড়েন। প্রেমপর্ব শেষে এখন তিনি বেগম। তবে বেগম কারিনা কাপুর খান আবারও তার ফিগারে চমকে দিতে চলেছেন ভক্তদের।
কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন, ইন্ডাস্টিতে এত বছর কাটানোর পর প্রতিবার নতুন করে কিছু প্রমাণ করতে হবে না তার। দীপিকা-কঙ্গনাদের জমানায় তাই আর সাইজ জিরো হয়ে চমকে দিতে চান না তিনি। তবে শোনা যাচ্ছে, কারিনা আপাতত লিকুয়েড ডায়েটে আছেন। অর্থাৎ শুধুমাত্র তরল জাতীয় খাবারই গ্রহণ করছেন তিনি। আর তাতেই শুরু হয়েছে জল্পনা কল্পনা, তিনি কি আবারও সাইজ জিরো হতে চলেছেন?
সাইজ জিরো না হলেও, কারিনার চমক অবশ্য তার ফিগারেই। একটি বিজ্ঞাপনের কাজের প্রয়োজনে বিশেষ ডায়েট করছেন তিনি। ঘনিষ্ট মহল জানাচ্ছে, ফুডি কারিনা আর সাইজ জিরো হতে চান না। বেশ কিছুদিন আগে সে কথা তিনি জানিয়েও ছিলেন এক সাক্ষাৎকারে। তবে কি তার এই বিশেষ ডায়েটিং প্ল্যান শুধু বিজ্ঞাপনের কাজটির জন্যেই?
কারিনার সাইজ জিরো হচ্ছেন না শুনে অবশ্য হাঁফ ছেড়ে বেঁচেছেন তার অনেক ভক্ত। ‘তাসান’ ছবিতে তার চেয়ে বেগম বেবোকেই অনেক বেশী পছন্দ তাদের।