ঢাকাTuesday , 23 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চলে গেলেন টাইটানিকের সুর স্রষ্টা

Link Copied!

taitanikবিনোদন ডেস্ক : হঠাৎ করেই চলে গেলেন বিশ্বখ্যাত ‘টাইটানিক’ ছবির সুর স্রষ্টা সংগীত পরিচালক জেমস হর্নার। বার্তা সংস্থাগুলো জানায়, সোমবার যুক্তরাষ্ট্রের সান্তা বারবারাতে একটা জায়গায় বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন বিখ্যাত এই সুরকার। জেমস হর্নারের নিজস্ব একটি বিমান ছিল। যাতে চেপে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে তিনি ভালোবাসতেন। সোমবার তেমনি উদ্দেশ্য নিয়ে তিনি বের হয়েছিলেন। কিন্তু হঠাৎ করে বিমানটিতে আগুন ধরে গেলে তার মৃত্যু হয়।
এদিকে জেমস হর্নারের সহকারি সিলভিয়া প্যাট্রিসিয়া সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে লিখেন ‘অনেক বড় হৃদয় আর প্রচন্ড মেধাবী এক মানুষকে হারালাম আমরা। সে যা করতে পছন্দ করতেন, তা করতে গিয়েই তিনি এভাবে চলে গেলেন।’
‘টাইটানিক’ ছবিতে ব্যবহৃত ‘মাই হার্ট উইল গো অন’ গানটির সংগীতায়োজন করেছিলেন জেমস হর্নার। সেলিন ডিওনের কণ্ঠে গাওয়া এই গানটির জন্য তিনি অস্কারেও জায়গা করে নিয়েছিলেন।
টাইটানিক ছাড়াও ‘ফিল্ড অব ড্রিমস’, ‘ট্রয়’, ‘এ বিউটিফুল মাইন্ড’, ‘লিজেন্ডস অব দ্য ফল’, ‘অ্যাপোলো ১৩’, ‘ব্রেভ হার্ট’, ‘সার্চিং ফর ববি ফিশার’, ‘এলিয়েনস’সহ বেশ কিছু ছবিতে সংগীত পরিচালক হিসেবে কাজ করে সুনাম কুড়িয়েছেন জেমস হর্নার।