বিনোদন ডেস্ক : ‘নাসির গ্যাং ০০৯’ শিরোনামে নতুন একটি নাটকে জুটি বেঁধে অভিনয় শুরু করেছেন মোশাররফ করিম ও শখ। সাগর জাহানের চিত্রনাট্য ও পরিচালনায় সম্প্রতি রাজধানীর উত্তরাতে নাটকটির চিত্রধারণের কাজ শুরু হয়েছে। এতে আরো অভিনয় করছেন শাহনেওয়াজ রিপন, ফারুক আহমেদ প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, একই মহল্লায় বসবাস করে মোশারফ করিম ও ফারুক আহমেদ। দুই জনেই মহল্লার দুটি ভিন্ন গ্রুপের নেতৃত্ব দেন। ফলে তাদের মধ্যে এক ধরণের প্রতিযোগীতা লেগেই থাকে। অন্যদিকে ফারুক আহমেদের বোন সখকে মনে ধরে মোশাররফ করিমের। এমনই গল্প নিয়ে এগিয়ে যাবে নাটকটি।
শিগগিরই নাটকটির শুটিং শেষ হবে বলে জানিয়েছেন পরিচালক। সবকিছু ঠিখ থাকলে আসছে ঈদুল ফিতরে চ্যানেল আই-তে নাটকটি প্রচার হবে।

