ঢাকাTuesday , 23 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউএস এফডিএ’র মানদণ্ডে উত্তীর্ণ স্কয়ার

Link Copied!

SQUAREঅর্থনৈতিক প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ঔষধ নিয়ন্ত্রক সংস্থা (ইউএস এফডিএ) গত ১৬ জুন দেশের সর্ববৃহৎ ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্কয়ার র্মাসিউটিক্যালস-এর গাজীপুরের ওরাল সলিড ডোসেজ (ওএসডি) প্ল্যান্টের উপর সংস্থার পরিচালিত অডিটের রিপোর্ট প্রকাশ করেছে। প্রকাশিত রিপোর্টিতে স্কয়ার এর সিজিএমপি-কে সন্তোষজনক বলে উল্লেখ করা হয়। সিজিএমপি হলো ঔষধ প্রস্তুতকারকদের ঊৎপাদন ও মাননিয়ন্ত্রণের সর্বশেষ স্ট্যান্ডার্ড।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএস এফডিএ জানুয়ারির শেষ সপ্তাহে প্রথমবারের মত বাংলাদেশের ঔষধ কোম্পানিতে সিজিএমপি অডিট সম্পন্ন করে।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় ঔষধের বাজার এবং ইউএস এফডিএ-এর অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্রে ঔষধ রপ্তানি সম্ভব নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনী ধারা অনুযায়ী পরিচালিত এই অডিটে স্কয়ার-এর কারখানার উৎপাদন ও মান নিয়ন্ত্রণ ব্যাবস্থাসমূহ খুবই গুরুত্বের সঙ্গে পরীক্ষা করা হয়। বলা যায় যে স্কয়ারের উৎপাদন ও মান নিয়ন্ত্রণ ব্যাবস্থা ইতোমধ্যেই যুক্তরাজ্যের ইউকেএমএইচআরএ ও অস্ট্রেলিয়ার টিজিএম-এর অনুমোদন লাভ করেছে। এ পর্যন্ত যুক্তরাজ্যসহ ৩৯টি দেশে স্কয়ারেরর ঔষধ রপ্তানি হচ্ছে।